দৌলতপুরের জেলেদের জালে বিলুপ্ত প্রাণী ঘড়িয়াল  

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়ে প্রায় বিলুপ্ত প্রাণী ঘড়িয়াল। উপজেলার মরিচা ইউনিয়নের  বৈরাগীর চরের পদ্মা নদীতে সাড়ে ৪ ফুটের এ ঘড়িয়ালটি আটকা পড়ে জেলেদের জালে।

পরে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপক মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি টিম পদ্মা নদীর নিরাপদ স্থানে অবমুক্ত করেন। স্থানীয় ও জেলেদের সাথে কথা বলে জানা যায়, সোমবার দিনগত রাতে জেলে কামরুল ইসলাম নদীতে মাছ ধরতে গেলে ভোর ৫ টার দিকে জাল তুলতেই উঠে আসে সাড়ে ৪ ফুটের এ ঘড়িয়ালটি।

পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের একটি টিম এসে বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ ও মরিচা ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের সহযোগিতায় উপজেলা বন কর্মকর্তা আবু বকর রুমেল ও ২ নং ওয়ার্ডের মেম্বর নাসির উদ্দীন এর কাছে জেলেরা ঘড়িয়ালটি সুস্থ্য অবস্থাই হস্তান্তর করেন। পরে তারা পদ্মা নদীর নিরাপদ যায়গায় অবমুক্ত করেন বিলুপ্ত প্রাণী ঘড়িয়ালটি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।