দৌলতপুরে আমদহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কম্বল বিতরণ

fay 14 21 1 24 দৌলতপুরে আমদহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কম্বল বিতরণদৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্রযাত্রা মানব কল্যাণ ফাউন্ডেশন দৌলতপুর এর আয়োজনে ইঞ্জিনিয়ার সাকিল খানের সহায়তায় শীতার্তদের মাঝে ভালোবাসার উপহার কম্বল বিতরণ করেছে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের অন্তর্গত আমদহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোহতামিম হাফেজ ক্বারী মোঃ আশিকুর রহমান রাসেল এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ও দৌলতপুর অনার্স কলেজের প্রভাষক তানজিন হাসান শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রাণের আলো রক্তদান ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দৌলতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, অগ্রযাত্রা মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য গোলাম মাওলা রনি, প্রাণের আলো রক্তদান ফাউন্ডেশন সদস্য বজলুর রহমান, মোঃ শাহিনুজ্জামানসহ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ, আমদহ পাইকপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ মানিক হোসেন, মোঃ সরওয়ার জাহানসহ আমদহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষকসহ ছাত্র-ছাত্রী। এ সময় মাদ্রাসা আবাসিক -অনআবাসিক শিক্ষার্থীদের মাঝে ৩০ পিছ ভালোবাসার উপহার শীতবস্ত্র কম্বল দেওয়া হয়। উক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে বলেন আমরা ইঞ্জিনিয়ার শাকিল খানের দিক নির্দেশনায় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা চাই দৌলতপুরসহ সারাদেশের অসহায় মানুষগুলো যেন কেউ শীতের জন্য কষ্ট না পায়। এই লক্ষে অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।