দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে লোকমান হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আজমত হোসেন (৪২) নামে অপর এক কৃষক। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মাথাভাঙ্গা নদীর ধারে এ দূর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রমের জসি সরকারের ছেলে এবং আহত আজমত হোসেন একই গ্রামের সুবল পলইয়ের ছেলে। স্থানীয়রা জানায়, কৃষক লোকমান হোসেন ও আজমত হোসেন মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় তাদের গরুকে ঘাষ খাওয়াচ্ছিল। এসময় লোকমান হোসেনের একটি গরু সেচকাজে ব্যবহৃত পার্শ্ববতী বৈদ্যুতিক মোটরপাম্প ঘরের কাছে গেলে বিদ্যুতের ছেড়া তারে গরুটি বিদ্যুৎপুষ্ট হয়। গরুকে বাঁচাতে গিয়ে লোকমান হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। লোকমান হোসেনকে উদ্ধার করতে গিয়ে আজমত হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হোন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে মৃত লোকমান হোসেনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে এবং আহত আজমত হোসেনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়। উল্লেখ্য, পার্শ্ববতী ময়রামপুর গ্রামের নাহারুল ইসলামের বৈদ্যুতিক মোটরপাম্পের ছেড়া তারে এ দূর্ঘটনা ঘটে। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।