দৌলতপুরে বিষ পানে যুবকের আত্মহত্যা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ঘাস মারা বিষ পানে পরি দাস (৩০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে । গতকাল শনিবার (১৩ জুলাই) সকালে মারা যান তিনি। পরি দাস দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া দাস পাড়ার মনির দাসের ছেলে।

পরি দাসের বাবা মনির দাস জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতে রাখা ঘাস মারা বিষপান করে তার ছেলে । এক পর্যায়ে তিনি বিষের যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাকে  রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাজশাহী নেওয়ার পথেই গতকাল শনিবার সকালে পরি দাসের মৃত্যু হয়। এর আগে পারিবারিক বিভিন্ন বিষয়ে পরি দাসকে তার বাবা বকাবকি করেছিল তবে কী কারণে সে বিষপান করেছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘাস মারা বিষপান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।