দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান সুটারগান সহ আটক ১

নাজমুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান সুটারগান সহ আনিসুর রহমান (৪১) নামে একজন আটক হয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। সে একই গ্রামের মো. নুরুল ইসলাম ওরফে নুরাল শেখের ছেলে। অভিযানে অংশ নেওয়া দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান জানান,

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সেনা ক্যাম্পের অভিযানিক দল পিয়ারপুর শেখপাড়া গ্রামে আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি তল্লাশি করে একটি ওয়ান সুটারগান সহ আনিসুর রহমানকে আটক করে সেনা সদস্যরা। পরে তাকে অস্ত্রসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আনিসুর রহমান নামে একজকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।