দৌলতপুরে রাস্তা সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-ভেড়ামারা প্রধান সড়কের বেহাল দশা, এই রাস্তা সংস্কার,রাস্তার জমি দখল মুক্ত,যানজট মুক্ত, ডেনেজ ব্যবস্থা চালু ও বাজার নির্বাচিত কমিটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় প্রায় দেড় ঘণ্টা সময় ধরে আল্লারদর্গা-প্রাগপুর সড়কে এই কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ ও আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী বৃন্দ। আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই সময় বক্তব্য রাখেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, গণ অধিকার পরিষদ দৌলতপুর উপজেলার শাখার সভাপতি শাহাবুল মাহমুদ, ব্যবসায়ী নাসির উদ্দিন,তুষার আহমেদ,বাবু খন্দকার সহ আল্লারদর্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

দৌলতপুরে রাস্তা সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

দৌলতপুরে রাস্তা সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

এই সময় বক্তারা বলেন- আল্লারদর্গা বাজার দখল মুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সচল, ভাঙ্গা রাস্তা মেরামত ও নির্বাচিত কমিটির মাধ্যমে বাজার পরিচালনা হওয়ার দাবি জানান। উল্লেখ্য রাস্তার প্রস্থ ৬৬ ফুট হলেও একটি বড় অংশ অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীরা ব্যবসা করছে, যার কারণে চরম যানজটে পড়তে হয় যানবাহন ও সাধারণ মানুষকে। তাই বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানান। এছাড়াও রাস্তার দু’পাশে উঁচু স্থাপনা এবং রাস্তা নিচু হওয়ায় একটু বৃষ্টি হলে রাস্তার উপর জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই কারণে রাস্তায় যানবাহন চলাচল করলে রাস্তা খানা-খন্দকে পরিণত হয়।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

বক্তারা অতি দ্রুত ডেনেজ ব্যবস্থা সচল করার দাবি করেন। বক্তারা আরো দাবী জানান, কিছু বহিরাগত ব্যক্তি যাদের বাজারে ব্যবসা প্রতিষ্ঠান নাই, অথচ একটি রাজনৈতিক ব্যানারে এসে নিজেদের বাজার পরিচালনা কমিটি বলে দাবী করছেন। ব্যবসায়ীরা এ জন্য নিজেদের দ্বারা নির্বাচিত বাজার পরিচালনা কমিটি দাবী করেন। এমন ৭ দফা দাবী বাস্তবায়ন করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্বারক লিপি প্রদান করেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।