খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 29শে আশ্বিন ১৪৩১ | ১৪ই অক্টোবর ২০২৪ | 1149 Dhu al-Hijjah 5
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। গতকাল রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দৌলতপুর কুষ্টিয়ার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপ সহকারী পাট কর্মকর্তা এবিএম কামাল আহমেদ, উপ সহকারী প্রকৌশলী, এলজিইডি শামীম আলম, ফিলিপনগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।

আরও দেখুনঃ