দৌলতপুর সীমান্তে ২১ হাজার পিস আতশবাজি সহ কারবারি আটক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ২১ হাজার পিস আতশবাজি ও মোটরসাইকেল সহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে ধর্মদহ বাজার হতে আতশবাজি সহ ইয়ামিন (৩৯) নামে একজনকে আটক করেন বিজিপি। ইয়ামিন উপজেলার বাড়গাংদীয়া আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। বিজিবির দেয়া তথ্যে মতে, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ এর অধীনস্থ ধর্মদহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/১১ এস হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদহ বাজার হতে নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইয়ামিনকে ভারতীয় ২১ হাজার পিস আতশবাজি এবং একটি মোটরসাইকেল সহ আটক করে । এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা রজু করত: আসামি সহ চোরা চালানী মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।