ধর্মভিত্তিক দলগুলো বিধ্বংসী, তাদের একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি।’ একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

নিলোফার চৌধুরী মনি বলেন, যারা অনেক বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তারা হঠাৎ করে চোখপাল্টি দিয়ে স্বপ্ন দেখছে যে, রাষ্ট্র চালাবে। আবার এটাও ঠিক, একটা মাইনাস টু ফর্মুলাটাও আছে।

তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতবাদ নিয়ে অনেক তফাৎ রয়েছে। আদর্শগত জায়গায় একদম চরম। কেউ মাজারকে সম্মান করে, কেউ মাজারকে ধ্বংস করে।

এই বিধ্বংসী দলগুলো হঠাৎ করে এক হয়ে গেল। এই এক হওয়ার মধ্যে অবশ্যই আমি ষড়যন্ত্র দেখি। তিনি আরো বলেন, যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা রাষ্ট্রের মঙ্গলের জন্য হলে আমার কোনো দুঃখ ছিল না।

একটা রাষ্ট্র এতোদিন যাবৎ চরম অসুখে ভুগছে। আইসিইউতে থাকা একটা রাষ্ট্র, সিসিইউতে থাকা একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রটা এখন নির্বাচনের পথে হাঁটছে।
তিনি বলেন, রাষ্ট্র সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। যখন একটা নির্বাচন আসছে, তখন একসঙ্গে আমরা যারা অভ্যুত্থান করছি, তাদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান হয়ে গেল।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।