ধর্ম অবমাননার অভিযোগে কবি সোহেল ওএসডি

খবরওয়ালা অনলাই্ন ডেস্ক: ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ । ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর তাকে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে আরও ১৩জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়নসহ ওএসডি, সংযুক্ত এবং প্রেষণ থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে কবি সোহেল হোসেন গালিবসহ শিক্ষা ক্যাডারের ১৪ কর্মকর্তা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রসঙ্গত, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে কবি গালিবকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা নিয়ে সমালোচনা শুরু হয়। মহানবী হজরত মুহাম্মদকে (সা.)- কটাক্ষ করার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কে অমর একুশে বইমেলায় উজানের স্টল বন্ধ রয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।