ধানমন্ডি ৩২-এর ধ্বংসস্তূপের সামনে ছবি তুলে ন্যান্সির পোস্ট

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসস্তূপের সামনে ছবি তুলেছেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।বুধবার রাতে সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’এরপরেই অপর একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।

দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি রাজনৈতিক দল বিএনপির সমর্থক হওয়ায় গত ১৬ বছরে বেশ কোণঠাসা ছিলেন।

দেখা যায়নি কোন অনুষ্ঠানে গাইতে।এর আগেও একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।