ধামরাইয়ে পিকআপ পুকুরে পরে চালকসহ ২ জন নিহত

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে চালকসহ দুই জন নিহত হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত  দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত দুজনের নামই মনির হোসেন। তাদের মধ্যে একজন উপজেলা সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে (৩৫), অপরজন চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে (২৫)। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।