নওগাঁয় আদালতে যাওয়ার পথে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করলো স্বামী

নওগাঁয় যূঁথি নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যূঁথির বাবা সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামাণিক বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে যূঁথি। বিয়ের কয়েক মাস পর জানতে পারি তানভীরের আরেকটি বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে যূঁথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা শুরু হয়। পরে যূঁথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা করে।

তিনি আরও বলেন, আজ সেই মামলার শুনানির তারিখ ছিল। আদালতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয় যূঁথি। অন্যদিকে সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিল তানভীর। যূঁথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।