নওগাঁয় ভুয়া সাংবাদিক-মানবাধিকারকর্মী সেজে জমি মিমাংসায় এসে আটক

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার নামে প্রতারণা করতে গিয়ে নিজেকে মানবাধিকারকর্মী ও সাংবাদিক পরিচয় দেওয়া চার প্রতারককে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের চকদৌলত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি এবিসি বাংলা টিভির স্টিকার লাগানো গাড়ি, ইলেকট্রিক ডিভাইস ও বিভিন্ন ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সৈয়দ রায়হান (৩৮), কামাল আহমেদ (৪৯), ইমন আমিন (২০) এবং আরিফ বেপারী (৩৬)। এরা সিলেট, বরগুনা, ঢাকা ও শরিয়তপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

নওগাঁ সদর থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিলুফার ইয়াসমিন নামে এক নারীর জমি সংক্রান্ত সমস্যার মীমাংসা করতে ওই এলাকায় যান। নিজেদের আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মানবাধিকারকর্মী এবং এবিসি বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে তারা স্থানীয়দের নিয়ে মীমাংসার বৈঠক শুরু করেন।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পুলিশ আরও জানায়, তারা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা সেজে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসা ও সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করতেন।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও দুর্নীতি দমন কমিশন পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।