নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ স্থাপনার নাম পরিবর্তন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) তিনটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বিদ্রোহী হল,  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম শিউলিমালা হল এবং বঙ্গবন্ধু স্কয়ারের নাম জুলাই-২৪ স্কয়ার করা হয়েছে।

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবার সংশ্লিষ্ট সবার প্রতিকৃতি ও নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীদের একাংশ। তাঁরা প্রাথমিকভাবে দুটি হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ ও ‘শিউলিমালা হল’ নির্ধারণ করেন। সিন্ডিকেট সভায় তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আসিফ আহমেদ তাহসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুন্দর একটি কাজ করেছে। বংশগত ভিত্তি কোথাও থাকবে না। নজরুলের প্রতিটি সৃষ্টিকর্মের স্বাক্ষর থাকুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।’

আরেক শিক্ষার্থী মো. রাজু শেখ বলেন, ‘রাজনৈতিক তোষামোদীর কারণে নেতাদের খুশি করতেই একটি নির্দিষ্ট পরিবারকেন্দ্রিক নামগুলো দেওয়া হয়েছিল। সর্বক্ষেত্রেই রাজনৈতিক তোষামোদী নিপাত যাক। আমরা চাই নজরুলের সৃষ্টিকর্মের নামেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনার নামকরণ করা হোক।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।