নটর ডেম কলেজে ভর্তির ভাইভা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হবে আজ।

নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসির জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের বুধবার ভর্তি আবেদনের আইডি নম্বর অনুযায়ী প্রকাশিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষার শুরু হওয়ার ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কলেজ গেটে উপস্থিত থাকতে হবে।

এসএসসির জিপিএ, ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

আগামী ১৪ আগস্ট বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা মেধাক্রম অনুসারে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার দিতে সঙ্গে যা আনতে হবে

মৌখিক পরীক্ষার দিনে ভর্তির আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মার্কসিট ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।