নড়াইলে সিরাতুন্নবী অনুষ্ঠানে শিবিরের সভাপতিকে ছুরিকাঘাত

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন শাখা শিবিরের সভাপতি মাসুম হাসানকে (১৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ফাহিম শেখ (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসা শিবিরের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা শেষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ফাহিম লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মিঠু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রশিবির। প্রতিযোগিতা চলাকালে অভিযুক্ত ফাহিম শেখ হঠাৎ করে ক্লাসে ঢুকে কিছু প্রতিযোগীকে উত্তর বলে দিচ্ছিলেন। এসময় আয়োজক কর্তৃপক্ষ তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ফাহিম আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বাজে ব্যবহার করে বের হয়ে যায়। পরে তিনি ধারালো ছুরি নিয়ে মাসুম হাসানকে আঘাত করেন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছিল। সেখানে ফাহিম কিছু প্রতিযোগীকে সঠিক উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় আয়োজকরা তাকে বাধা দেয় এবং বের করে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে মাসুমের ওপর হামলা করেন ফাহিম। আমরা তার বিচার চাই।

এছাড়া উপযুক্ত বিচার না হলে সব শিক্ষককে নিয়ে ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দেন তিনি।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।