নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কৃত

১৫ নভেম্বর, শনিবার, ঢাকার রামপুরার বিটিভি অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বিজয়ী শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রতিযোগিতায় তাদের পরিশ্রমের ফলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন সম্ভব হবে।

উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, শিশুশিল্পীদের সংস্কৃতিচর্চা চালিয়ে যেতে হবে এবং তাদের প্রতিভা বিকাশের জন্য অভিভাবক ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিযোগিতায় সাফল্য দেখানো শিশুদের কাছে তিনি শোকরিয়া ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, “তোমরা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী ছিলে। শহিদদের স্বপ্নে হাঁটার জন্য এই আয়োজন করা হয়েছে।” ২০ বছর পর নতুন কুঁড়ি প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিটিভি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মাহফুজ আলম আশা প্রকাশ করে বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং এটি ভবিষ্যতে সারা বিশ্বের কাছে পরিচিত হবে। তিনি আগামী সরকারকেও এই প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, “নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা ভবিষ্যতে শিল্প-সাহিত্যে নেতৃত্ব দেবে।”

এছাড়া বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, এই প্রতিযোগিতায় সেরা দশ জনকে বিটিভির শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং ‘শিশুপ্রহর’ অনুষ্ঠানে তারা নিয়মিত অংশ নেবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।