নতুন ফুটবল তারকার খোঁজে মাঠে নামলেন লিওনেল মেসি

বিরল প্রতিভার কারণে ২০০০ সালে ন্যাপকিন পেপারে লিওনেল মেসির সঙ্গে চুক্তি করেছিল বার্সেলোনা। এরপর ‘প্রিয়’ ক্লাবের হয়ে কী করেননি আর্জেন্টিনার অধিনায়ক। নিজের পায়ের জাদুতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

এবার সেই প্রতিভাধর ফুটবলার নতুন তারকা খুঁজতে নিজের নামে টুর্নামেন্ট আয়োজন করেছেন। তার প্রডাকশন কম্পানি ৫২৫ রোজারিও পরিচালনা করবে ‘মেসি কাপ’। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো ফুটবলের ভবিষ্যৎ তারকা বের করা।

সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, এটি শুধু টুর্নামেন্ট নয়, খেলা, সংস্কৃতি ও অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমের সঙ্গে আগামী প্রজন্মের ফুটবলের উদযাপন।

মেসি কাপে মোট ৮টি দল অংশ নেবে। দলগুলোর নাম চূড়ান্ত হয়েছে—ইন্টার মিয়ামি, বার্সেলোনা, রিভার প্লেট, চেলসি, ইন্টার, অ্যাটলেটিকো মাদ্রিদ, নিউওয়েলস ওল্ড বয়েজ ও ম্যানচেস্টার সিটি। অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্টটি আগামী ৯ ডিসেম্বর শুরু হয়ে ১৪ ডিসেম্বর শেষ হবে। ছয় দিনের এই টুর্নামেন্টের সব ম্যাচ হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে।

দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে খেলবে দলগুলো। রাউন্ড-রবিন ফরম্যাটে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থাকার সুযোগের বাইরে, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ম্যাচগুলো কিভাবে দেখবে, তা এখনো টুর্নামেন্ট কর্তৃপক্ষ ঘোষণা করেনি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।