নববর্ষ উপলক্ষ্যে নবীনগরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লাঠি খেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ৪ টা থেকে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের নিদর্শন এই খেলা দেখতে জড়ো হন আশে-পাশের হাজার হাজার মানুষ।

‘লাঠির ছন্দে শপথ করি, মাদক ছাড়া জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে খেলাটি উদ্বোধন করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি। খেলায় সৌদি আরব থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম।

মো. নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুমুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবজমিনের নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, আনন্দ টিভির নবীনগর  প্রতিনিধি আবু কাউছার, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ড.মহিউদ্দীন আহমেদ মহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক অলিহ উল্লাহ, মুমিনুল হক রুবেল প্রমুখ। খেলা শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।