নবীনগরে আ. লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে নবীনগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল (৬০), বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান (৩৮) এবং সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. জহিরুল হক (৬১)।

এই ব্যাপারে  নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।