ভারতে বন্ধ দ্য ওয়ার নিউজ পোর্টাল

ভারতে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’–এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য ওয়্যারের’ দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়েছে।

পাঠকদের উদ্দেশে এক্সে ওই পোস্ট দিয়েছে দ্য ওয়্যার কর্তৃপক্ষ। এতে বলা হয়, ভারতের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে লঙ্ঘন করে ভারত সরকার দ্য ওয়্যার ডটইন ওয়েবসাইটটি সারা দেশে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেলেও আমরা জানতে পেরেছি, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে।

একে সেন্সরশিপ উল্লেখ করে ওয়্যার লিখেছে, আমরা এই সুস্পষ্ট সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, বিশেষ করে এমন এক সংকটময় সময়ে এটা করা হয়েছে, যখন যুক্তিনিষ্ঠ, সত্যনিষ্ঠ, ন্যায়সংগত ও যুক্তিসংগত কণ্ঠস্বর এবং সংবাদ ও তথ্যের নির্ভরযোগ্য উৎসগুলোই ভারতবাসীর সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে।

দ্য ওয়্যার বলেছে, তারা এই স্বেচ্ছাচারী ও অকারণ পদক্ষেপ-কে চ্যালেঞ্জ করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

পাঠকদের পাশে থাকার আহ্বান জানিয়েছে ওয়্যার কর্তৃপক্ষ। এক্স পোস্টে তারা লিখেছে, আপনাদের সমর্থনই ১০ বছর ধরে আমাদের কাজকে এগিয়ে নিয়ে গেছে, আর এই সংকটময় সময়েও আমরা বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন।

সংবাদমাধ্যমটি বলেছে, সত্য ও নির্ভুল সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে তারা কোনোভাবেই পিছপা হবে না।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।