নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ই এপ্রিল ২০২৫, ৮:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল আওয়াল উপজেলার কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি৷
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, ‘বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। তবে নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খবরওয়ালা/টিএ
মন্তব্য