নভোএয়ারের ফ্লাইট ফের চালু ২১ মে থেকে

নভোএয়ার আগামী ২১ মে থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে। এছাড়া টিকিটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল।

তিনি আরও বলেন, “উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।”

টিকিটের মূল্যে ১৫% ছাড়ের অফারটি পেতে সম্মানিত যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।

যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা কাছের ট্রাভেল এজেন্টের মাধ্যমে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।