ঝিনাইদহে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে স্বল্প কার্বন উৎপাদনকারী উন্নয়ন ও শতভাগ নবায়ন যোগ্য জ্বালানী বিষয়ে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩১ মার্চ) দিনব্যাপী শহরের ফ্যামেলি জোন-এ ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’র সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)।

ঝিনাইদহে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

 

ঝিনাইদহে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

 

সেসময় বক্তব্য রাখেন,  কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম, এরিয়া সমন্বয়কারী আশরাফ উদ্দিন শোভন, সিডিপি ঝিনাইদহের সমন্বয়কারী হাবিবুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ঝিনাইদহের কর্মরত সাংবাদিক, আইনজীবি, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মশালায় বক্তারা, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও সংরক্ষণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নানা কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।