নাটোরে এক যুবকের আত্মহনন, কারণ যা জানা গেলো

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটানোয় রনি আহমেদ (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

রনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ঋণের চাপে ভুগছিলেন।

প্রায় এক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার সংসার ভেঙে যায়। স্ত্রী সন্তানসহ বাবার বাড়ি চলে যান। পরে রনি দ্বিতীয় বিয়ে করলে সেখানেও শান্তি ফেরেনি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকেই তাকে ডিভোর্স দেওয়ার খবর জানান।

এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন রনি। পরে সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে কীটনাশক পান করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।