নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ২

নাটোর-সিংড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) খেজুরতলা এলাকায় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের খইরুদ্দিনের ছেলে ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও একই গ্রামের তাহেরের ছেলে আকতার (৫০)।

নিহতের স্বজনরা জানান, রাত ১০টার দিকে খেজুরতোলার পাশে টেক্সটাইল মিলে যাত্রী নামিয়ে দিয়ে বারুইহাটি নিজ বাড়িতে ফিরছিলেন মোজাম্মেল। পথে খেজুরতলা এলাকায় দ্রুতগামী যানবাহন চাপা দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কীসের সঙ্গে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি স্বজনরা।

এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন জানান, তারা আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। তবে কোন যানবাহন তাদের ধাক্কা দিয়ে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।