নানা আয়োজনে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন উদ্‌যাপিত

রাজধানীর ধানমন্ডিতে রবিবার (২২জুন) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।

 সাঁঝের মায়া ট্রাস্টের আঙিনায় ‘নারী মুক্তি মানেই মানব মুক্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

আলোচনা সভার শুরুতে সভাপতিত্ব করেন এমএসএফের প্রধান নির্বাহী সাইদুর রহমান, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিষদের ট্রেজারার সানাইয়া ফাহিম। সভায় কবি সুফিয়া কামালের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

কবির কন্যা সাঈদা কামাল তার বক্তব্যে বলেন, “সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পুরোধা ও একজন সংগঠক। সংগ্রাম, প্রতিকূলতা, কাব্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তিনি নারী মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি সবাইকে নিজের সন্তানের মতো জানতেন।”

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন খুশি কবির, এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা কবির জীবনী নিয়ে মূল বক্তব্য প্রদান করেন। লেখক, গবেষক ও রাজনীতি বিশ্লেষক মহিদুল হক বিশেষ আলোচনায় অংশ নেন।

‘আমরাই পারি’ এর প্রধান নির্বাহী জিনাত আরা হক ও অন্যান্য সংগঠনের স্বজনেরা কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন। কবির লেখা থেকে পাঠ করেন খিয়ামুর রহমান, আবৃত্তি করেন নাহিদ শামস এবং গান পরিবেশন করেন মাহবুবা সুলতানা।

খবরওয়ালা/আশ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।