নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নামাজরত অবস্থায় ছোট ভাই মুজিবুর রহমান (৪৮)কে কুপিয়ে হত্যা করলো বড় ভাই ফয়জুর রহমান (৭০)।

বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার পূর্ব চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

তারা দুইজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বড় ভাই ফয়জুর রহমান (৭০) ও মুজিবুরের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও আছে। দুই ভাইয়ের বিরোধ মীমাংসায় একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

বুধবার রাতে দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়তে যান মজিবুর রহমান। তখন বড় ভাই ফয়জুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে কুপিয়ে আহত করলে লুটিয়ে পড়েন তিনি।

ছোট ভাইকে মৃত ভেবে ফয়জুর রহমান পালিয়ে গেলে স্থানীয়রা মুজিবুরকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে বড় ভাই ফয়জুর রহমানকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।