নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গু’লি করে হ’ত্যা

খবরওয়ালা অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গু’লি করে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব লালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম৷

নিহত ব্যাক্তির নাম মো. মামুন হোসাইন। তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মামুন হোসাইন বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় যান । তিনি আবার ভোর পৌনে ৫টার দিকে প্রতিষ্ঠানে সামনে এলে কয়েকটি গু’লি’র শব্দ শুনতে পাওয়া যায়। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মামুনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা থানার ওসি শরীফুল বলেন, ‘হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি৷ তবে হুডি-জ্যাকেট পরা দুই ব্যক্তি সিসিটিভি ফুটেজে স্পটেড হয়েছেন, তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।’

খবরওয়ালা/টি.এ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।