নারায়ণগঞ্জে হাসপাতালে রোগী ওঠার আগেই অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রোগী ওঠার আগমুহূর্তে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সামান্য আহত হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। রোগী এবং শিশুকে গাড়িতে তোলার ঠিক আগ মুহূর্তে চালক গাড়ি স্টার্ট দিলে হঠাৎ আগুন ধরে যায়। গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, “আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় হাসপাতালে থাকা রোগীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করলেও পরে সবাইকে শান্ত করা হয়।” আহত চালককে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।