নারায়ণগঞ্জে ২ মণ গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  ম

ঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদর কম্পানির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন, মো. ইউসুফ (২৬), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং মো. তোফান রানা (২৭), রংপুরের বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এবারও আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ৭৮ কেজি গাঁজার চালান কুমিল্লা থেকে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) লিয়াকত আলী কালের কণ্ঠকে জানান, র‍্যাব আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।