নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী বিতর্কিত ব্যবসায়ী মাসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী মাসুদ। তবে তাঁর মনোনয়ন নিয়ে দলীয় মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

 

জানা গেছে, মাসুদ অতীতে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিমের সঙ্গে দীর্ঘদিন ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিলেন। আনিসুল হক ও তৌফিকা করিমের সহযোগিতায় তিনি সিটিজেন ব্যাংকের পরিচালক হিসেবে যুক্ত হন। পরবর্তীতে আনিসুল হক ও তৌফিকার অবর্তমানে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বলে সূত্র জানিয়েছে।

 

ব্যবসায়িক জগতে মাসুদের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। আওয়ামী লীগের আমলে “মডেল গ্রুপ”-এর নামে বিভিন্ন দখল ও অনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া নারায়ণগঞ্জের স্থানীয় আওয়ামী পরিবারগুলোর—গাজী পরিবার, সেলিনা হায়াত আইভি এবং ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়।

 

দলীয় সূত্রে জানা গেছে, মাসুদ কয়েক মাস আগে বিএনপির মনোনয়ন ফর্ম কেনেন এবং সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। উল্লেখ্য, বিএনপি সারাদেশে মোট ২৩৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে, যার মধ্যে মাসুদের প্রার্থীতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশ।

 

দলের অভ্যন্তরে অনেকে দাবি করেছেন, আর্থিক প্রভাব ও বিতর্কিত অতীত থাকা সত্ত্বেও মাসুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে তাঁকে প্রার্থী করা হয়েছে।

 

স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কি জানেন, যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এখন তাঁর দলের মনোনয়ন পেয়েছেন?

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন প্রার্থীদের অন্তর্ভুক্তি বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করতে পারে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।