নিকুঞ্জে স্থায়ীভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলো এলাকাবাসী

গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করেছে এলাকাবাসী। বুধবার (৩০ এপ্রিল) নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে তৎক্ষনাৎ অটোরিকশা বন্ধের উদ্যােগ নেয় স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিকুঞ্জ-২, টানপাড়া ও জামতলায় অটোরিকশার সীমাহীন যন্ত্রণায় অতিষ্ঠ তারা। অনিরাপদ এই যানের বৈধ কোন কাগজপত্র না থাকা এবং চালকের নূণ্যতম প্রশিক্ষণ না থাকা,  মাদকাসক্ত অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে গত ৬ মাসে কয়েক ডজন দূর্ঘটনা ঘটেছে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে হাঁটাই যেন মুশকিল হয়ে পড়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমাদের নিকুঞ্জ এলাকায় প্রায় সাতের অধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজগুলোতে সব মিলিয়ে অটোরিকশার সংখ্যা দুইশোরও বেশি। শুধু তাই নয় দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। যা রীতিমতো ভয়ংকর উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অটোরিকশা ও গ্যারেজগুলোর মালিক পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পদধারী নেতা-কর্মী। দলের পতন হওয়ার পরও অটোরিকশা ব্যবসার আড়ালে তারা অটো সন্ত্রাস চলমান রেখেছেন। এদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত নিকুঞ্জ এলাকায় অটোরিকশা বন্ধের এমন উদ্যোগ পূর্ণতা পাবে না।

উল্লেখ্য, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযান শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো বন্ধ করতে শিগগিরই এ অভিযান শুরু করা হবে বলে জানা গেছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।