নিখোঁজের ছয় দিন পর ভারতে মিলল দিনমজুরের লাশ

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক দিনমজুরের লাশ ভারতের করিমগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল মালিক (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভী চক গ্রামের মিরাশি বাড়ির বাসিন্দা।

শনিবার (১৯ জুলাই) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে তাঁর লাশ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির মাধ্যমে লাশটি জকিগঞ্জ থানা-পুলিশ গ্রহণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতেই লাশ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় দিনমজুর আবদুল মালিকের কিছু আত্মীয়স্বজন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বসবাস করেন। তিনি প্রায়ই জকিগঞ্জ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে যেতেন। পরিবার ধারণা করছে, গত ১৩ জুলাই তিনি স্বজনদের সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।

দুই দিন আগে ভারতের করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী থেকে অজ্ঞাতনামা এক লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে করিমগঞ্জে বসবাসকারী আবদুল মালিকের স্বজনেরা লাশটি শনাক্ত করেন। ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।