নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডির সুধাসদনের পেছনের লাশ পান স্থানীয় লোকজন।

পরে তারা পুলিশে খবর দিলে ধানমন্ডি থানা পুলিশ পৌনে নয়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, ওমর ফারুক গত শুক্রবার অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার বাবা মাছের ব্যবসা করতেন, সেই কাজে মাঝেমধ্যে সহযোগিতা করত ওমর। দোকানে ঠিকমতো না বসায় বাবা বকাঝকা করেছিলেন বলে জানা গেছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।