নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুরবাড়ি পলাতক

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ইতি বেগম (২১) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে দেখছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রাসেল শেখ ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) রাতে গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ইতি বেগমের সঙ্গে রাসেল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে মনোমালিন্য লেগে থাকত। ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর ইতি নিখোঁজ হন। ২৭ নভেম্বর স্বামী থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সাত দিন পর রাতে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মোস্তফা কামাল বলেন, পুকুরে একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধারকালে গৃহবধূর হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।