‘নিজেও তো শিক্ষক ছিলাম’ বলেই কাঁন্নায় ভেঙে পড়লেন দিলারা জামান

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষিকের মৃত্যুর খবর অভিনেত্রী দিলারা জামান অন্তর থেকে ভেঙে দিয়েছে। শিক্ষক হিসেবে এই বেদনাকে যেন আর সহ্য করতে পারছেন না তিনি। তিনি শুধু গুণী অভিনেত্রী নন, ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকও।

‘নিজেও তো শিক্ষক ছিলাম’, বলেই কাঁন্নায় ভেঙে পড়লেন এই প্রবীণ শিল্পী।

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না। কান্না থামাতে পারছি না। কী দেখছি এসব! ছবি-ভিডিও। এমন দৃশ্য দেখে গা শিউরে ওঠছে। নিজেও তো একজন শিক্ষক ছিলাম। শিক্ষক হয়ে শিক্ষার্থীদের এমন মৃত্যুতে কষ্টে বুক ভেঙে যাচ্ছে। শিক্ষিকার মৃত্যু আমাকে পোড়াচ্ছে।’ 

তিনি বলেন, ‘আমি ১২ নম্বর সেক্টরের মাঠে হাঁটতে যাই। সেখানে দুই দিন ধরে শুধু মাইলস্টোনের বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনা। শিক্ষার্থীদের করুণ মৃত্যু মাঠে আসা সবাইকে স্তব্ধ করেছে। বারবার চোখ ভিজে গেছে আমারও।’

২৬ বছরের শিক্ষকতা পেশা ছেড়ে তিনি অভিনয়ে নিয়মিত হন। আশি পেরোনো দিলারা জামান এখনো অভিনয় করে চলেছেন। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসিন্দা তিনি।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ খবর অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ এবং চিকিৎসাধীন শতাধিক।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।