নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দোষ দিচ্ছে অন্তর্বর্তী সরকার : ভারত

খাগড়াছড়িতে সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শুক্রবার এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে বলেন, “এ অভিযোগ আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।”

জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস হলো নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দোষ চাপানো। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তার মতে, “তাদের উচিত হবে আত্মানুসন্ধান করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনার সুষ্ঠু তদন্ত করা।”

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র–জনতা’। অবরোধ চলাকালে গত রবিবার গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসি ও আরও তিন পুলিশ সদস্য আহত হন।

এই প্রেক্ষাপটে ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাগড়াছড়ির নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ‘ভারতের ইন্ধন’ রয়েছে।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।