আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেন নুরুল, নতুন মুখ সাইফ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দুই বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। একই সঙ্গে ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান।

সোহান সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স সাইফকে এনে দিল ওয়ানডে স্কোয়াডে জায়গা। তবে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। চোটের কারণে দলে নেই লিটন দাসও।

আজ রাতেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। বাঁহাতি ওপেনার নাইম শেখ ও সৌম্য সরকার ভিসাজনিত জটিলতায় এখনও অপেক্ষায় রয়েছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশের ওয়ানডে দল :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।