নিজের মৃত্যুর সংবাদ নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। এ নিয়েই ট্রাম্প বলেছেন, তার মৃত্যুর খবরটি ভুয়া।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দেন। তিনি বলেন, তিনি সপ্তাহান্তে ‘খুব সক্রিয়’ ছিলেন।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মৃত্যুর বিষয়ে জল্পনাকে ভুয়া খবর বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি দুই দিন ধরে কিছু (সম্মেলন) করিনি। তাই তারা বলেছিল তার অবশ্যই কিছু সমস্যা আছে।

সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন?

জবাবে ট্রাম্প জানান, তিনি মিডিয়া ট্রেন্ড হওয়ার বিষয়টি জানতেন না। তবে এ নিয়ে সংবাদমাধ্যমের খবর দেখেছেন। সংবাদমাধ্যমের এ ধরনের ভূমিকায় তিনি অসন্তুষ্ট বলেও জানান।

ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে বলেন, আমি সপ্তাহান্তে খুব সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারে আমার মালিকানাধীন ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আসলেই আমি খুব সক্রিয় ছিলাম। আপনি তাকে (বাইডেন) দেখতে পাবেন না এবং কেউ কখনো বলেনি যে তার কোনো সমস্যা ছিল। আমরা জানি তিনি সেরা অবস্থায় ছিলেন না।

এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতের ওপর ক্ষতচিহ্ন ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। সে সময় হোয়াইট হাউস দ্রুত বিষয়টি ‘গুরুতর কিছু নয়’ বলে জানিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।