নিজ দেশের মাটিতেই মেসির ‘শেষ ম্যাচ’, থাকবে পুরো পরিবার

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার প্রায় শেষের পথে। আগামী ৫ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় ভোরে) ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তিনি আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন। 

ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি মেসির জন্য অত্যন্ত আবেগঘন হতে যাচ্ছে। আর্জেন্টিনা অধিনায়ক নিজেই নিশ্চিত করেছেন, “এটা আমার জন‍্য খুব বিশেষ এক ম‍্যাচ হতে যাচ্ছে। আমি জানি না, এরপর (আর্জেন্টিনায়) কোনো প্রীতি ম‍্যাচ হবে কি-না। তাই আমার পরিবার – স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা ও স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে।”

ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে মেসি এই বিশ্বকাপে খেলবেন।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর ইকুয়েডরের বিপক্ষে তারা বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে দলটির।

২০৩০ বিশ্বকাপে মেসি খেলবেন কি-না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে বয়স এবং পরিস্থিতি বিবেচনা করে ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই তার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘটতে পারে।

ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের আগে ক্লাব পর্যায়ে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামির হয়ে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে খেলবেন মেসি। জাতীয় দলের জার্সিতে এটি তার জন্য একটি আবেগঘন বিদায় হতে যাচ্ছে, যা ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।