মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে?

অর্থ-বাণিজ্য

নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বেড়েছে ডাল-আটা-তেলের দামও

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫

নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বেড়েছে ডাল-আটা-তেলের দামও
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী। এরমধ্যে খোলা ও প্যাকেটজাত আটা, ক্যাঙ্গারু ও দেশি ডাল এবং পামওয়েলের দামও বেড়েছে। এছাড়া গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর কাপ্তান বাজার ও রায় সাহেব বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

সবজির বাজারে বর্তমানে ৬০ টাকার লম্বা বেগুন ১০০ টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। ৭০-৮০ টাকার গোল বেগুন এখন ১৪০-১৬০ টাকা। গত সপ্তাহের ১০০ টাকার করলা এখন ১২০ টাকা। একইভাবে চিচিঙ্গা, ধুনধূল, ঝিঙ্গা, মূলা, ঢ্যাঁড়শ, কাকরোল, লতি ও পটলের দামও বেড়েছে, যা এক মাস আগে ৫০-৬০ টাকা কেজি ছিল, এখন ৮০ টাকা। সবচেয়ে কম দামের কুমড়ো, কলা ও পেঁপের দামও বেড়েছে। বর্তমানে এক কেজি পেঁপে ৪০ টাকা, কুমড়ো ৬০ টাকা এবং কাঁচকলার হালি ৫০ টাকা। তবে গত দুই সপ্তাহ ধরে চলা ৮০ টাকার কচুরমুখী এখন ৬০ টাকা, ১২০ টাকার দেশি শসা ৮০ টাকা এবং ৮০ টাকার হাইব্রিড শসা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটোর দাম ১৬০ টাকা, চায়না গাজর ১২০-১৪০ টাকা, দেশি গাজর ৭০-৮০ টাকা, আলু ২৫ টাকা, শিম ২৪০ টাকা, পাতা কপি ১০০ টাকা, ঝালি কুমড়ো ৬০ টাকা, লাউ ৭০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকা। সাজনাও ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শাকের দামও বেড়েছে। দুই সপ্তাহ আগে ১০-১৫ টাকা আঁটি শাক এখন ২০-৩০ টাকা। কলমি শাক ১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। ১৫-২০ টাকার পালন শাক ও লাল শাক এখন ৩০ টাকা, আর ৩০ টাকার পুইশাক ৪০ টাকা। বিক্রেতা নূরনবী জানান, বর্ষাকালের কারণে সবজির দাম বেশি থাকে।

ডাল, আটা ও তেলের দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ডালের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। তবে ভাঙা ও মোটা ডালের দাম অপরিবর্তিত আছে। খোলা ও প্যাকেট আটার দাম বেড়েছে ১০-১৫ টাকা। পামওয়েলের দাম বেড়েছে ৮-১০ টাকা।

বাজারে ১৩০ টাকার ক্যাঙ্গারু মসুর ডাল ১৬০ টাকা, ১২০ টাকার দেশি মসুর ডাল ১৪০ টাকা। ভাঙা ও মোটা মসুর ডাল প্রতি কেজি ১০০ টাকা। ৯৫-১০০ টাকার বুটের ডাল ১২০ টাকা এবং ৮৫-৯০ টাকার ছোলা বুট ১০০-১০৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খোলা আটা ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা হয়েছে। ২ কেজির প্যাকেট আটা ৯০ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। এছাড়া এলাচির দাম ১০০ টাকা বেড়ে ৫২০০ টাকা কেজি হয়েছে। পামওয়েলের কেজি ১৬৮-১৭০ টাকা, তবে সয়াবিন তেলের দাম ১৮০ টাকাই রয়েছে। বিক্রেতা মো. তৌহিদ আহমেদ জানান, আটা ও তেলের দাম ১ সপ্তাহ হলো বেড়েছে এবং তার মতে, সিন্ডিকেটের হাতে বাজার থাকায় দাম বাড়ছে।

ডিমের দাম ঊর্ধ্বমুখী। তিন সপ্তাহ আগে ১২০ টাকার ফার্মের লাল ডিমের ডজন এখন ১৫০ টাকা। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। হাঁসের ডিমের ডজন ২৪০ টাকা। তবে দেশি মুরগির ডিমের দাম ৩০ টাকা কমে ২০০-২১০ টাকা হয়েছে।

মাছ ও মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা। রুই মাছের দাম আকারভেদে ২৮০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। পোয়া মাছ ৬০০ টাকা, মিরকা ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙ্গাস ১৮০-২৫০ টাকা, শিং মাছ ৫০০-৬০০ টাকা, চিংড়ি ৯০০-১৪০০ টাকা এবং ইলিশ ২২০০-২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন