নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল বাস, নিহত ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাসের চাকা ফেটে সড়কের পাশে উল্টে গেছে। এতে ২ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দীঘিনালা কোবাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক (৭২) এবং চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিনালা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া শান্তি পরিবহনের বাসটি আলুটিলা পাহাড় নামার সময় হঠাৎ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং গুরুতর আহত হন সাতজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।