যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার সঙ্গে যুক্ত এক সাবেক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের সময় একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে চুক্তির বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র–কাতার প্রতিরক্ষা চুক্তির অনুরূপ হতে পারে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে, কাতারের ওপর যেকোনো সামরিক হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরাইলি বিমান হামলার পরই এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি। তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত নিয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

একইভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস ও সৌদি সরকার—তিন পক্ষের কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে গত মাসে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই চুক্তিতে সই করেন। কাতারে ইসরাইলি হামলার পর আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ পরিবর্তনের মাত্র এক সপ্তাহ পর এই চুক্তি সম্পন্ন হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।