নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করিনি : জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু বলেছেন, আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করলেও কোনো বেআইনি কাজ করেনি তারা। তিনি বলেন, ‘যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে দেশের জনগণের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন মুজিবুর রহমান চুন্নু।

তিনি আরও বলেন, ‘গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। ভুলভ্রান্তি আমার থাকতে পারে, তবে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

চুন্নু বলেন, ‘রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের বিরুদ্ধে অনেক সময় কটূক্তি হয়েছে, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচারী সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করা হয়েছে।’

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘দলীয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করা হয়নি। যদি কোনো নৈতিক ভুল থাকে, আমরা তা মেনে নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।