‘নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোই চূড়ান্ত আলোচনা শেষে কম বা বেশি সংস্কার সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর কিংবা জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ডায়ালগ হচ্ছে তার ওপর সংস্কার কম না বেশি- এ পুরো বিষয়টা নির্ভর করবে।

শফিকুল আলম আরও বলেন, দলগুলো যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাবে তার ওপর নির্ভর করবে আমরা কতটুকু সংস্কার করতে যাচ্ছি। যদি এমন হয় আমরা ২০০টা সংস্কার করবো, ১০টি এখন করবো বাকিটা যারা রাজনৈতিক সংস্কার আসবে তারা করবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।