খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার দায় স্বীকার করে টিআরএফ দাবি করছে যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয়।
বুধবার (২৩ এপ্রিল) হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতি বলেছে, ‘যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। তারা ছিল গোপন সংস্থার সদস্য। পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল।’
এ হামলাকারী গোষ্ঠীটি দ্য রেজিসটেন্স ফোর্স (টিআরএফ) কাশ্মীরে নিজেদের কার্যক্রম আরও বাড়ানোর হুমকি দিয়েছে। এই হামলা ভারত সরকারের জন্য একটি সতর্কবার্তা বলেও বিবৃতিতে উল্লেখ করেছে টিআরএফ।
গোষ্ঠীটি বলেছে, ‘এটি শুধুমাত্র নয়াদিল্লির জন্য একটি সতর্কবার্তা নয়। এটি তাদের জন্যও সতর্কবার্তা যারা নয়াদিল্লির প্রশ্নবিদ্ধ নীতিকে সমর্থন করে।’
তবে ভারত সরকার এখন পর্যন্ত টিআরএফের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।
খবরওয়ালা/এমইউ