নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়- গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে। তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

একইসঙ্গে সরকার সকল নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।