নেত্রকোনায় ৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নেত্রকোনায় ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার গভির রাতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে আটক করা হয় ওই দুই মাদককারবারিকে।

বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা।

আটক জাহান মিয়া ও লিজন মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, তারা সম্পর্কে আপন দুই ভাই।তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারি করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা, ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরিকার্ড জব্দ করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার হেফাজতে নেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন জানান, বুধবার রাতে জাহান ও রিজন নামের দুই সহোদর ভাইকে আটক করা হয়েছে। তাদের বসতঘর থেকে ইয়াবা, টাকা ও মোবাইল ফোনসহ তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

খবরওয়ালা/এফএস

 

 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।